কুমিল্লার হোমনায় ম্যাগজিনে গুলি ভর্তি অবৈধ বিদেশী পিস্তলসহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ দাস গুপ্ত বলেন, 'অবৈধ অস্ত্র ও গুলি রাখায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'
কেএইচ/এমএ