ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জলঢাকায় খোলা বাজারে জ্বালানী তেল বিক্রির বিরুদ্ধে অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম আপডেট: ০১.০৪.২০২৬ ১১:৩৫ এএম
X

নীলফামারীর জলঢাকায় খোলা বাজারে জ্বালানী তেল বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার, শৌলমারী ইউনিয়নের আনছার হাট, ডাকালীগঞ্জ বাজার, আদর্শ বাজার, কৈমারী ইউনিয়নের কৈমারী সদর বাজার, পেলকার মোড়, শাল্টিতলা বাজারে র‍্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।

অভিযানে একজনকে বেআইনি ভাবে পেট্রোল, ডিজেল খোলা বাজারে বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এদিকে, ইউএনও বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম রোধে মনিটরিং করেন।

ইউএনও বলেন, 'বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট সঠিক তথ্য প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ইতোমধ্যে প্রত্যেক ফিলিং স্টেশনে অনিয়ম রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে জ্বালানী তেল বিতরণকালীন আইন শৃঙ্খলা বজায় রাখা কষ্টসাধ্য ব্যাপার। 

তাই সকল ক্রেতাকে এ বিষয়ে ধৈর্য্য ধারণ করে ও শৃংখলা বজায় রাখার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, 'আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায়ই সম্ভব এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠার।'

এসএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝