ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
X

মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ সুমন আকন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন আকনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন আকন মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝