ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঘোড়াঘাটে ১৬৭১ লিটার ডিজেল উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম
X

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে স্থানীয় ফিলিং স্টেশনে জব্দকৃত তেল বিক্রয় করা হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার আজাদমোড়ে সালাম ভলকানাইজিং নামক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এ সময় দোকান থেকে অবৈধ ভাবে মজুদ রাখা এই ডিজেল তেল জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
 
উপজেলা প্রশাসনের ধারণা, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

জানা গেছে, জব্দকৃত তেল পরবর্তীতে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জিএমআরএম/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝