দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর ওয়ার্কশপ থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালেই পৌরসভার আজাদ মোড় এলাকায় অবস্থিত আব্দুস সালামের ওয়ার্কশপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
অভিযানে সেখান থেকে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দলও অভিযানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন বলেন, “অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী আব্দুস সালাম ডিজেল গোপনে নিজের ওয়ার্কশপে সংরক্ষণ করছিলেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত দামে পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।”
জিএম/আরএন