ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম
X
Advertisement

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে মিত্রহীন হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার আহ্বান জানিয়েও কোনো মিত্র রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাননি তিনি। এমনকি ন্যাটোও পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছে। এবার নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং এই সংঘাতে সরাসরি অংশগ্রহণ থেকে যুক্তরাজ্যকে দূরে রাখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে যাচ্ছি না।”

স্টারমার জানান, যুক্তরাজ্য ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, জাতীয় স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের’ রক্ষায় ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু রাখতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে টেনে হিঁচড়ে জড়াতে চাই না।”

তবে হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে জড়িত ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমান মোতায়েন করেছে।

সূত্র: আল জাজিরা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement