ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিজয়নগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে আব্দুর রহমান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) মাগরিবের আজানের আগে উপজেলার পত্তন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকার হেবজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে আব্দুর রহমান লক্ষ্মীপুর ভূইয়া বাড়ির পুকুরপাড়ে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রপাত নিকটবর্তী একটি গাছে আঘাত হানে। সেখান থেকে বিদ্যুৎ প্রবাহ তার শরীরে এসে লাগে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতে গাছটিও ক্ষতিগ্রস্ত হয়।

আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা নিশ্চিত হন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাগরিবের আগে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তরুণ এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝