ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবীগঞ্জে ৪ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম
X
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুক কুমার বসাক এ দণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব দেবীডুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।” 

তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচসিআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement