ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অসুস্থ নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
X

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অক্সিজেন সংকটে পড়া তিন দিনের এক নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে মেঘনা নদীর ষাটনল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে অসুস্থ নবজাতককে নিয়ে তার বাবা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা অতিক্রম করার সময় শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। অক্সিজেনের অভাবে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়লে তার বাবা দিশেহারা হয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি বিশেষ মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোটে ঘটনাস্থলে পৌঁছায়। চলন্ত লঞ্চেই শিশুটিকে তাৎক্ষণিক অক্সিজেন সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটে করে পাগলা স্টেশনে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর শ্যামলী মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মাঝনদীতে কোস্ট গার্ডের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে শিশুটির পরিবারসহ উপস্থিত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝