ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাটোরে বাড়িতে মিলল ৫৮ ব্যারেল পেট্রোল ও ডিজেল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম
X

নাটোরের সিংড়ায় অবৈধভাবে এক ব্যবসায়ীর বাড়ির নিচতলায় (৫৮ ব্যারেল) ১২ হাজার লিটার পেট্রোল, অকটেল ও ডিজেল মজুত করার অপরাধে আলতাব হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ীরকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। একই সাথে উদ্ধারকৃত তেল সরকারি দামে আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর গ্রামে ওই ব্যবসায়ীর দোতলা বিল্ডিংয়ের নিচতলা গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। পরে শেরকোল শাহী বাজারে ব্যবসায়ী আলতাব হোসেনের “মেসার্স আশা ট্রেডার্স” সরকারি দামে পুলিশ পাহারায় তেল বিক্রির ব্যবস্থা করেন ইউএনও।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল রাণীনগর গ্রামে ব্যবসায়ী আলতাব হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। মোট ৫৮ ব্যারেল তেল উদ্ধার করা হয়, যার মধ্যে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেল, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল মবিল অবৈধভাবে মজুত ছিল। পরে ওই ব্যবসায়ী থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ওই ব্যবসায়ীর কোনো তেল বিক্রির লাইসেন্স নেই।”

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝