ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম
X

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত আরও একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্কের পর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানির সময় সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়।

শুনানী শেষে আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন  জানান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ১১ নম্বর মামলার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। এই মামলাটিতে এজাহারে তার নাম নাই। এই মামলায় তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয় বলে দাবি করেন এই আইনজীবী। আমরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি তাই আমরা উচ্চ আদালতে যাব। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছিলেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝