ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে ২৫০০ লিটার ডিজেল-পেট্রোল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম
X

পাবনার চাটমোহরে আনুমানিক ২ হাজার ৫০০ লিটার ডিজেল এবং পেট্রোল জব্দ করেছে থানা পুলিশ। আটক করা হয়েছে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে। পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেয়া হয়েছে। 

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার হোসেন জানান, রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল ডিজেল এবং পেট্রোল জব্দ করা হয়। 

তিনি জানান, চালকদের জিজ্ঞাসাবাদে এই তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের। বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা বলা হলেও তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। স্থানীয় কয়েকজন জ্বালানি তেল ব্যবসায়ী জব্দকৃত তেলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। 

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ দেখিয়ে মথুরাপুর নিয়ে প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।

আরআরটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝