ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে সোহেল হত্যা: ৯ দিন পর সিএনজি চালক রাবিউল গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০৭ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের চাঞ্চল্যকর সোহেল রানা হত্যা মামলায় ৯ দিন পর সিএনজি চালক রাবিউল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ধারণা করছে, এ হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ঘটনার সময় সোহেল রানাকে যে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়, সেটির চালক ছিলেন রাবিউল। তবে তদন্তের স্বার্থে মূল আসামি গ্রেফতারের আগে বিস্তারিত কিছু জানাতে রাজি নয় পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাবিউলকে একটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। খুব শিগগিরই মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাহজাদপুরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শনিবার উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে আসামিদের গ্রেফতারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদ বোনাসের কথা বলে একই গ্রামের সাইফুল ইসলাম সোহেল রানাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মা রুবী বেগম বাদী হয়ে সাইফুল ইসলামসহ ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এসবি/ এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝