ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ: সেবা বঞ্চিত সাধারণ মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূমি অফিসে অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমি অফিস।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৪ মার্চ অফিস খোলা থাকলেও ঐদিন উপজেলাস্থ ভূমি অফিসে কর্মরত অফিসারদের অফিস করতে দেখা যায়নি। ২৯ মার্চেও তাদের দেখা পাওয়া যায়নি।

এমনকি উপজেলার ভূমি অফিসের কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল মাত্র একজন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই।

সরেজমিনে রবিবার দুপুর বারোটায় থেকে দুপুর পনে দুইটা পর্যন্ত উপজেলার ভূমি অফিস ঘুরে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

এদিকে অফিস সমূহে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবাগ্রহীতাকে গোল ঘরে অপেক্ষা করতে দেখা গেছে।

নবীনগর ভূমি অফিসে সেবা নিতে আসা জাকির হোসেন, সফিক মিয়া, হোসনা বেগম সহ আরো অনেকেই জানান, সকাল থেকে অফিসে সেবা নিতে এসে দাঁড়িয়ে আছি, এসিল্যান্ড, সার্ভেয়ার, নাজির কাউকেই খুঁজে পাচ্ছি না। অফিসে জাকির হোসেন নামে একজন বসে আছে। তিনি আমাদের গোল ঘরে অপেক্ষা করতে বলছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, সাপ্তাহিক রবিবার জেলা মিটিংএ যোগদানের জন্য এখন আমি ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে অবস্থান করছি। বাকি কর্মকর্তা- কর্মচারিরা যথারীতি তাদের কক্ষ খোলা রেখে তাদের কাজ চলমান রাখবেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

এমএসপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝