ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৪:৪৫ পিএম
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নদীতে ভেসে ওঠা এক নবজাতকের মরদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোণাপাড়া সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন এলাকাবাসী নদীর পাড়ে গেলে পানির কিনারে আনুমানিক একদিন বয়সের একটি নবজাতকের নিথর দেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

তবে নবজাতকটি কোথা থেকে এসেছে বা কে বা কারা তাকে নদীতে ফেলে গেছে, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আনুমানিক একদিন বয়সের একটি শিশু নদীর কিনারে ভাসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর উজান থেকে শিশুটি ভেসে এসেছে। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এইচকে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝