টানা ১১ দিন বন্ধ থাকা পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুই দেশে আমদানি রপ্তানি শুরু হওয়ায় শ্রমিকরা বন্দরে আসতে শুরু করেছেন।
রোববার সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়।
আমদানি শুরুর সাথে সাথে বন্দর এলাকায় কর্মচঞ্চলতা ফিরে এসেছে। ঈদের লম্বা ছুটি কাটিয়ে ব্যবসায়ীরা বন্দরে আসতে শুরু করেছেন। বন্দরে লোড-আনলোড শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, 'পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার হয়েছে। সকাল থেকে দুই দেশের মাঝে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
এমআর/এমএ