ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হ্যান্ডক্যাপসহ পালানোর ১ ঘন্টা পর আসামি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম
হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার এক ঘন্টা পর চুরি মামলার আসামি বিপ্লব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করা হয়।

শনিবার রাত ৯টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত বিপ্লব খালিশপুর থানাধীন মদিনাবাদ এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, 'বিপ্লাব পেশায় একজন রিকশাচালক। সে খালিশপুর এলাকার বাসিন্দা হাফিজের রিকশা চালাত। হাফিজের রিকশা থেকে ব্যাটারি খুলে অন্যত্র বিক্রি করে দেয়।'

তিনি বলেন, 'এ ঘটনায় হাফিজ থানায় মামলা করেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত থেকে গ্রেপ্তার করা হয়। ব্যাটারী বিক্রির যাবতীয় তথ্য দিলে রাত ৮টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।'

তিনি আরও বলেন, 'স্টেডিয়াম এলাকায় পৌঁছানোর পর ব্যাটারি চুরি সিন্ডিকেটের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় থানার এএসআই মোল্লা তরিকুল ও এএসআই জাহিদুল আলম আহত হয়। তখন বিপ্লব পালিয়ে যায়।'

ওসি বলেন, 'পরে বিপ্লবকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। রাত ৯টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝