ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৩১ পিএম
X

হবিগঞ্জের বাহুবলে শ্বশুরালয় থেকে বাড়ি ফেরার পথে ট্যাংকলরীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কাতার প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মোতালিব (২৮)। তার গ্রামের বাড়ি পাশ্ববর্তী নবিগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামে বলে জানা গেছে। 

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাতার প্রবাসী আব্দুল মোতালিব হবিগঞ্জ সদর উপজেলার বনগাও শ্বশুরালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্যাংকলরীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায় এবং আরোহী আব্দুল মোতালিব ঘটনাস্থলেই নিহত হন।

‎খবর পেয়ে বাহুবল মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এসএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝