ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে জ্বালানী তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম
X
Advertisement

খাগড়াছড়িতে জ্বালানী তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের অভিযানে ১ জনকে অর্থদন্ড ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। 

শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।
 
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, খাগড়াছড়ি পৌর শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাজেক পর্যটকবাহী চাঁদের গাড়ির চালক খোকনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাষ্টিকের তিন টি ড্রামে মজুত অবস্থায় ১৮ লিটার ডিজেল পাওয়া যায়। সংকটের সময়ে বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে ডিজেল মজুত করার দায় স্বীকার করায় ৭ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। 

অন্যদিকে, পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামে প্যাকড পয়েন্টে ৪০০ লিটার অকটেন ও ২০০ লিটার ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকটের দায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়।

মহাজন পাড়া এলাকায় প্যাকড পয়েন্ট মেসার্স আলম এন্টারপ্রাইজে ৪০০ লিটার অকটেন মজুদ করে কৃত্রিম সংকটের দায়ে একইভাবে ভোক্তা পর্যায়ে প্রদান করা হয়। অনিক ট্রেডার্স নামে আরেক প্রতিষ্ঠান ভ্রাম্যমান আদালত দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তালা লাগিয়ে দেয়। 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, অবৈধ মজুত করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর দায়ে পেট্রোলিয়াম আইনে একজনকে অর্থদন্ড ও দুইটি প্যাকড পয়েন্টে অবৈধ মজুত রাখায় ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এনএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement