ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম
X

টানা ১০দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূনরায় শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০দিন ছুটির পর শনিবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল।

ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজ পুরোপুরি বন্ধ হয়নি। দাপ্তরিক কাজ চলেছে। একই সাথে ইমিগ্রেশন কার্যক্রম অব্যাহত রেখে পাসপোর্ট যাত্রীদের যাতয়াত অব্যাহত ছিল।

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো এ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তক্রমে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

এমজেডআর/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝