ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ও ২ গোডাউন পুড়ে ছাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম
X

খুলনার ফুলবাড়ি গেট এলাকার জমজম দারোগা বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারটি দোকান ও দুটি গোডাউন পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান ও গোডাউন ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝