ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় পেট্রোল সংকট: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম
X

সারাদেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পেট্রোল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় একমাত্র হিমালয় ফিলিং স্টেশনে সকাল থেকেই তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

স্টেশনটির স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঈদের পর দ্বিতীয়বারের মতো ২৮ মার্চ সকাল ৯টা থেকে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল বিতরণ শুরু হয়েছে। মোটরসাইকেল চালকদের সুবিধার্থে প্রতি গাড়িতে ২০০ থেকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।

ডিজেল সরবরাহ আগের মতোই চালু রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট কমাতে সরকারি ছুটির দিনেও যমুনা অয়েল কোম্পানি থেকে বিশেষভাবে এক গাড়ি তেল সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, চালকদের মধ্যে ভোগান্তির চিত্র স্পষ্ট। অনেক মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এখনও তেল পাননি। কাজ থাকলেও সময়মতো যেতে পারছেন না। তেলের জন্য এত কষ্ট করতে হচ্ছে—আগে এমন পরিস্থিতি ছিল না। দ্রুত সরবরাহ বাড়ানো প্রয়োজন।

এদিকে স্টেশন কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের প্রয়োজন নেই। যার যতটুকু প্রয়োজন, ততটুকুই নেওয়া উচিত।

তিনি আরও জানান, কেউ যেন পাম্প থেকে অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করতে না পারে, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এইচকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝