ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বড়াইগ্রামে ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বনপাড়া বাইপাস এলাকার মেসার্স মদিনা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের নওয়াব আলীর ছেলে আক্কাস আলী (৫০), মহিষভাঙ্গা গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে ফিরোজ হোসেন (২৪) ও আলমগীর হোসেন (৩০), এবং কালিকাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মুন্নাফ হোসেন (২৬)-কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একজনকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারা মদিনা ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তেল নেওয়ার সিরিয়াল নিয়ে বিতর্ক বাধে। পরে কথাকাটাকাটির একপর্যায়ে সেখানে উপস্থিত মোটরসাইকেল চালকসহ তেল ক্রেতাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলোপাতাড়ি মারামারিতে পাঁচজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝