ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতদিয়ায় পল্টুন সরিয়ে চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৪৮ পিএম
X

দেশের ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় পল্টুন সরিয়ে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

শনিবার (২৮ মার্চ) সকাল আটটার মধ্যে ডাকবোট ও রেকার এসে পৌঁছায় এবং সকাল ১০টা থেকে পল্টুন সরানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে পল্টুন সরিয়ে ফেলা হয়। এরপর উদ্ধার অভিযান শুরু হয়।

রাজবাড়ী জেলা তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, তদন্ত কার্যক্রম চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। এ সময় পল্টুন সরিয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ সময় কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, “আজ আমরা স্পিডবোটে করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবাই বসে আলোচনা করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত উদ্ধার অভিযান তদারকি করছেন।”

তিনি জানান, এখনো সঠিক সংখ্যা পাওয়া যায়নি, কারণ অনেক যাত্রী ঘাটে নেমে চা-নাস্তা করছিলেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝