ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হোমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
X

কুমিল্লার হোমনা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাউসার মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হোমনা–কোম্পানীগঞ্জ সড়কের শ্রীপুর কৃষ্ণপুর এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাইকচালক কাউসার মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

আহতরা হলেন—ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও আবদুল্লাহ। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে মুরাদনগরের তিতাস এলাকা থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণপুর এলাকায় নিজেদের মধ্যেই দুই বাইকের সংঘর্ষ হয়, যা এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউসার মিয়াকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝