ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
X

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষ মারা গেছেন। আইন অনুযায়ী প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে। আইনে যা হওয়ার, তাই হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন নিশ্চিত করেছে।

আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনের জন্য নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে—এটি ঠিক নয়। এতে সবার ক্ষতি হয়। আমাদের সমাজে অনেক শিক্ষিত বেকার রয়েছে। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচারের কারণে ব্যাংকগুলোর অবস্থা খারাপ। তরুণরা মাদক এবং ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো—মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দু’একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাড়তি দরে বিক্রি করলে খুব বেশি লাভ হয় না। এই বিষয়ে আমাদের চিন্তাভাবনা আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, ঢাকাসহ সব বিভাগীয় শহরকে স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করার বিষয়টি পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। এ প্রক্রিয়া ইতিমধ্যে চলছে।

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠি সম্পর্কে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি কোনো মন্তব্য করবেন না বলে জানান।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝