ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৩০ পিএম
X

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিংড়ার চলনবিলে এসে নিজ হাতে খাল খননের উদ্বোধন করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এই চলনবিলে পরিবেশগতভাবে খাল খননের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং জীববৈচিত্র্য রক্ষা সম্ভব হবে।

শুক্রবার বেলা ১২টায় নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা ব্রিজের অবৈধ বাঁধ অপসারণ করে পানাউল্লাহ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি আনু আরও বলেন, দীর্ঘ ৪৬ বছর পর সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে অবহেলিত সিংড়াকে উন্নয়ন ও মাদকমুক্ত একটি মডেল এলাকায় পরিণত করব, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আবদুন নুর, বিএডিসি (ক্ষুদ্র সেচ) এর সহকারী প্রকৌশলী মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল আমিন, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মামুন মেম্বার এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাকিশা ব্রিজের দীর্ঘদিনের এই অবৈধ বাঁধ অপসারণ ও পানাউল্লাহ খাল পুনঃখননের ফলে উপজেলার ছাতারদিঘী এলাকার ১৪টি গ্রামের প্রায় ৭০০ হেক্টর জমির ফসল জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। বিষয়টি জানার পর স্থানীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যে এই খালের সকল অবৈধ বাঁধ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝