ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

রেলওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিনি কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকাল ছয়টার দিকে কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে বের হয়ে পড়েন।

পরে সকাল সাতটার দিকে আলালপুর এলাকায়, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে, রেললাইনের ওপর তাঁর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানালে কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। লাশের পাশ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। ওই ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এসে লাশটি শনাক্ত করেন।

নিহতের শ্যালক গোপাল বিশ্বাস জানান, খবর পেয়ে তাঁরা সকালে ঘটনাস্থলে যান। তাঁর ভগ্নিপতি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। কেন তিনি কাউকে কিছু না বলে বের হয়ে গিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এসআর/এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement