ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ২:৩৪ পিএম
X
Advertisement

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সংগঠক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়ায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে।

পরবর্তীতে সংগঠনের কর্মী ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা নীতিদত্ত চাকমাকে মৃত ঘোষণা করেন।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাবেন বলে নিশ্চিত করেন। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, 'মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি সন্তু গ্রুপের মধ্যে প্রতিনিয়ত ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।

এনএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement