ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেলের সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, মোটরসাইকেলে আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম
X

মুন্সীগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অন্তত সাতটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র দুটিতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে। এছাড়া কয়েকটি স্টেশনে সীমিত পরিসরে ডিজেল বিক্রি হলেও চাহিদার তুলনায় তা অনেক কম।

জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অকটেন ও ডিজেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে দৈনন্দিন যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে জ্বালানি সংকটের মধ্যেই মুন্সীগঞ্জ সদর উপজেলার মোক্তারপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে মোক্তারপুরের পূর্ণিমা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝