ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর নির্দেশে চরফ্যাশনে নৌকাডুবিতে নিহত জেলে পরিবারের পাশে এমপি নয়ন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম
X
Advertisement

ভোলার চরফ্যাশনে ঝড়ের তোড়ে নৌকাডুবিতে নিহত জেলে নূরে আলমের পরিবারকে সহায়তা দিতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মানিকা ইউনিয়নের চর-ফারকী গ্রামে ছুটে যান এমপি নয়ন। তাৎক্ষণিক পরিবারের হাতে তুলে দেন আর্থিক অনুদান। 

বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা করা হয়।

ঈদের দিন পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের জন্য নতুন জামা-কাপড় কেনার অর্থের যোগান দিতে আগের দিন দুই সন্তানকে নিয়ে সাগর মোহনায় মাছ ধরতে যান জেলে নূরে আলম (৫৫)। সে সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। দুই সন্তানসহ ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে আগাতে গিয়ে একপর্যায়ে অসুস্থ্য হয়ে পড়েন নূরে আলম। ছেলে শাহিন ও সাকিল বাবাকে নিয়ে দুই ঘন্টা সাঁতরিয়ে পাড়ে এলেও তাকে জীবিত উপড়ে তুলে আনতে পারেনি। পাড়ে আসার আগ মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন নূরে আলম। 

ঈদ উৎসবের স্বপ্ন মূহুর্তেই শেষ হয়ে যায়। বাবার লাশ নিয়ে বাড়ি ফেরেন দুই সন্তান।

হতদরিদ্র জেলে নূরে আলমের এমন করুন মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবিক বিবেচনায় ওই পরিবারের খোঁজ নেয়ার পাশাপাশি স্বজনদের সহায়তা দিতে নির্দেশ দেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র দায়িত্বে থাকা এসিল্যান্ড এমাদুল হোসেন বলেন, 'স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ওই পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।'

স্থানীয়রা বলেন, চরফারুকীতে একটি জরাজীর্ণ ঘরে বাস করতেন নূরে আলম। ওই পরিবারের স্বজনদের শান্তনা দেন এমপি নুরুল ইসলাম নয়ন।

এদিকে, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান স্বজনরা। 

জেলা ক্ষুদ্র মৎসজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল শেখ বলেন, 'নিহত নূরে আলমের পরিবারকে মৎস্য বিভাগ থেকেও সহায়তা দেয়া হবে।'

‎চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, 'নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং মৎস্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।'

এসএফ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement