ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:০২ পিএম
X

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের লোহালিয়া নদীর বামনীকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তাদের বাড়ি পটুয়াখালীর রাঙাবালী উপজেলায়। তারা দুজনই তরমুজ পরিবহনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, রাঙাবালী থেকে তরমুজ বোঝাই করে একটি ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের দিকে বামনীকাঠী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডবল ডেকার লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়।

এ সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে ছিলেন রেজাউল ও নাছির। তবে ট্রলারের অন্য আরোহীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝