ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাঁথিয়ায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০৪ পিএম
X

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, অত্যাচার-নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ কর্মকর্তা আবুল হাসনাত আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় গত ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও অত্যাচার-নির্যাতনের মাধ্যমে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই, যা তারা করেননি।

এছাড়া আবুল হাসনাতের ভাই সোহাগ ও তার সহযোগীদের অত্যাচারেও এলাকাবাসী অতিষ্ঠ বলে অভিযোগ করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, “কী নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে, তা আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এ কারণে হয়তো এই কর্মসূচি হয়েছে। জমি নিয়ে মামলা-মোকদ্দমা রয়েছে। কাগজপত্র যাচাই করে যার কাগজপত্র সঠিক, সে-ই জমি পাবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা চাকরি করেন, তাদের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।”

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝