ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
X

বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণি পড়ুয়া ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ফেরদৌস মোল্লা (৩৫) কে মঙ্গলবার মামলার ২ ঘন্টার ব্যবধানে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবীর বাড়িতে যায়। সে সময় বান্ধবীর বাবা ফেরদৌস মোল্লা তার মেয়েকে ১০ টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনে আনতে পাঠায়।  ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় ভুক্তভোগীকে পাশে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বান্ধবী চলে আসলে ওই শিশুটি বেরিয়ে গিয়ে আশপাশের লোকজনকে জানায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর বাবাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষণিক ফেরদৌস মোল্লার নিকট প্রতিবাদ করেন। তখন ভুক্তভোগী শিশুর বাবাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করলে প্রাণনাশের হুমকি ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্ত ফেরদৌস মোল্লা। 

ঘটনার তিন দিন পর মঙ্গলবার ভুক্তভোগী শিশুর বাবা নাঈম মোল্লা বাদি হয়ে পশ্চিম সরালিয়া গ্রামের ফেরদৌস মোল্লাকে ধর্ষণ চেষ্টায় আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, 'শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।'

একে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝