ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিজয়নগরে কোটি টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানির জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি)।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেন। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

আটককৃত মালামাল ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝