ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১
⏲ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ২১.০৩.২০২৬ ৮:৪১ পিএম
X

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ঈদগাহে ঈদের জামাত শেষে মানুষ যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে রক্তাক্ত করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মমিনুর রহমান সরকার  বলেন, আহতদের মধ্যে ১১ জনকে আমাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। কুকুরের কামড়ে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। পরে অবশ্য কুকুরটি উপজেলা সদর বাজারের পাশে লোকজন ব্যারিকেড দিয়ে আটকে মেরে ফেলেছে বলে শুনেছি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝