ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৌদির সাথে মিল রেখে চিরিরবন্দরে ঈদ উদযাপন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় জগন্নাথপুর গ্রামের চিরি নদীর পাড়ে ঈদগাহ মাঠের নামাজে ৫০/৬০ জনের মত মুসল্লী অংশগ্রহণ করেন। 

মো. আব্দুল আলিম নামাজে ঈমামতি করেন। 

ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলীর কাছে ইফতারি, সেহরী, তারাবীহ নামাজ সবকিছু একসাথে করলেও ঈদের নামাজ আগে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৯ সাল থেকে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা নামাজ আদায় ও কুরবানী করে আসছেন। আগে মুসল্লী কম হলেও বর্তমানে বাড়তেছে।'

সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'লাইলাতুল কদর সারা বিশ্বে একই দিনে রাতে হয়।'

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝