ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মা সেতু হয়ে দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা, ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার ৪১ হাজার ৮৮৫টি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম আপডেট: ২০.০৩.২০২৬ ১০:৩৩ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা ক্রমেই বাড়ছে। ঈদের ছুটির তৃতীয় দিনে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ও স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি থাকলেও কোথাও তেমন ভোগান্তি বা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। টোলপ্লাজাগুলোতে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনার কারণে দ্রুত টোল আদায় সম্ভব হওয়ায় যাত্রীরা স্বল্প সময়েই সেতু পার হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

সড়কটিতে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও চোখে পড়ার মতো। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ঈদযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

দক্ষিণাঞ্চলের মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বক্ষণিক তদারকি করছে, যাতে যাত্রীদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

এইচআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝