ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা: ত্রাণমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম
X

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। আগামী ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে। খালগুলো খনন হলে তার পাশে বনায়ন করা হবে, যার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ এবং বনায়নের আয়ভোগ সুবিধা পাবেন। খালের পানিতে হবে কৃষিকাজ ও মাছ চাষ, পাশাপাশি পাড়ে বনায়ন করে দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করা হবে।

বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খালের খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে নিয়ে খাল কাটা কর্মসূচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সারাদেশে ঘুরে খাল খননের কাজ তদারকি করতেন। এটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি প্রকল্প। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝