ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদযাত্রায় নারায়ণগঞ্জে ট্রেনে উপচেপড়া ভিড়, নিয়ম ভেঙে ছাদেও যাত্রীরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম
X

নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নেন। এবারের ঈদযাত্রাও তার ব্যতিক্রম নয়। বিগত কয়েকদিন ধরেই ট্রেনে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর কমলাপুরগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজনসহ যাত্রীরা স্টেশনে উপস্থিত হচ্ছিলেন। কেউ ব্যাগ হাতে, কেউ আবার ছোট শিশুদের সঙ্গে দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ, আনসার সদস্য এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও যাত্রীদের ছাদে উঠতে বাধা দিতে দেখা যায়নি। ছাদে উঠার সময় এক যাত্রী মাথায় আঘাত পেয়েছেন।

ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে রেলওয়ের সংশ্লিষ্টরা কথা বলতে রাজী হননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা সাধারণত চেষ্টা করি যেন কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে বা বাম্পারে ভ্রমণ না করে। কিন্তু যাত্রাপথে যাত্রীদের আসনের কয়েকগুণ লোক উপস্থিত হয়েছেন। সবাই নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা গ্রামের পরিবারে ঈদ করতে যাচ্ছেন। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হলেও মানবিক কারণে তাদের বাধা প্রদান করা হয়নি।”

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝