ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে ধনবাড়ীতে অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:০১ পিএম
X

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব রোধে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফিলিং স্টেশনে অভিযান শুরু করেছে প্রশাসন। 

ধনবাড়ী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী’র নেতৃত্বে বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ৪টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় জ্বালানি তেলের মজুদ, সরবরাহ অবস্থা ও বিক্রির বিষয়ে ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম দেখাসহ ক্রেতাদের সচেতন করা হয়। 

এদিকে সকাল থেকে ধনবাড়ীর বিভিন্ন তেল পাম্প ঘুরে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের যানবাহন নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোথাও কোথাও মোটরসাইকেলের লম্বা লাইন ছিল। গ্রাহকেরা লাইনে দাঁডিয়ে তেল সংগ্রহ করেন। 

কয়েকজন মোটরসাইকেল চালক ও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ঈদের আগে এই সংকট প্রকোপ হতে পারে। এ কারণে অনেকেই আগাম তেল নিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও তেল পাম্পগুলো থেকে সরকারের নির্দেশনার আলোকে তেল বিক্রি করা হচ্ছে।   

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে যখন যে পরিমান তেল সরবরাহ করা হচ্ছে তা সরকারী নির্দেশনা মেনে বিক্রয় করা হচ্ছে। তবে ক্রেতাদের মাঝে তেল সংকটের গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এটিকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে। 

এইচআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝