ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক বিকল হয়ে ৩ কিলোমিটার যানজট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তি টুটুল (৩৮)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এবং আদমজী ইপিজেডে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও থেকে শ্রীনগরগামী একটি ট্রাক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া-মুখী লেনে নিমতলা এলাকায় পৌঁছালে হঠাৎ টায়ার ব্লাস্ট হয়ে বিকল হয়ে পড়ে। এ সময় একই দিকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

হাসাড়া হাইওয়ে থানার এসআই নাজমুল জানান, বিকল ট্রাকটি রেকার দিয়ে থানায় নেওয়া হবে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝