ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুই ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে আহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১১ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে দু'জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার জুগ্নীদহ ব্রিজের নিকট বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত এক চালকের নাম আরিফ (৫০)। অপর চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে উপজেলার জুগ্নীদহ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই লরীর চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যানজট নিরসন করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

হাইওয়ে থানার এসআই আরব আলী বলেন, 'আমরা তদন্ত করে পরে জানাব।'

এসবি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝