ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈদে ভোমরা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৫২ পিএম
X
Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার থেকে টানা ১০ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ১০ দিনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা মাসিক সভার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, রমজানের কারণে সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১৭ মার্চ স্বাভাবিকভাবে চলবে। এরপর ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রমে ফিরবে ভোমরা স্থলবন্দর।

এদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশন সেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

এমজেডআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement