ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম
X

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালক সহ দুই যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি ধনবাড়ীর নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে অপরদিক ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী এক অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত সিএনজি চালক টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী এলাকার মৃত: মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন (৫৫)। নিহত যাত্রীরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন হোসেন (৬০) ও বাউসী বাঙ্গালীপাড়ার তোরাপ মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৫০)। তিনি পেশায় নাওগলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

এইচআর/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝