ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহারে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৫৬ পিএম
X
Advertisement

ঢাকার দোহার উপজেলার চর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সোমবার রাতে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ও এসআই মো. জুবাইদুল হকের সঙ্গীয় অফিসার এসআই জীবন চন্দ্র বর্মণ ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। 

দোহার থানা সূত্র জানায়, মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় মালেক সিকদারের চা দোকানের সামনে সরকারী পাকা রাস্তার সামনে থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ আট হাজার টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। 

আসামীরা হলেন, উপজেলার চর কুশাইচর এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম জুম্মন (৩২), মো. রাশেদের ছেলে হাসান (২৩), আঃ কুদ্দুছের ছেলে ইয়াছিন (২৩), নারায়ণপুর এলাকার মৃত আহম্মদ মৃধার ছেলে আবুল মৃধা (৪০), কার্তিকপুরের মৃত আক্কাছ আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (৩০) ও শ্রী কৃষ্ণপুরের জলিল মোল্লার ছেলে জয় মোল্লা (১৫)।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেশকে বাচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় এ অভিযান অব্যাহত থাকবে।

এআরএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement