ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈদযাত্রা: ১৩ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি ৪৩ লাখ টাকা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ৪:৪১ পিএম
X
Advertisement

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতে বাড়তি চাপ সৃষ্টি হলেও পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে পারাপার চলছে।

সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক বেশি দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘরে ফেরা মানুষের ভিড়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেলেও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ মার্চ রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৩ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্তে মোট ২ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্তে ১৬ হাজার ২৩৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৫০ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্তে ৫ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার করেছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৯৩ লাখ ২৪ হাজার ৯০০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে মোট ২২ হাজার ১৩২টি যানবাহন পারাপারের মাধ্যমে এই বিপুল পরিমাণ টোল আদায় হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সেই সঙ্গে টোল আদায়ের পরিমাণও দিন শেষে আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সেতু ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

এইচআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement