ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দীঘিনালায় অবৈধ গোল কাঠ জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম
X

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর ও ফরেস্টের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জব্দকৃত ১৩৮ টুকরা (৪৯৮.০১ ঘন ফুট) কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। যার বাজার মূল্যে প্রায় ৯ লক্ষ টাকা। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী বাঙ্গালী পাড়া সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি গোল কাঠভর্তি ট্রাক জব্দ করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।

জামতলী বন শুল্ক ও পরীক্ষণ ডেপুটি রেঞ্জার স্টেশন কর্মকর্তা মো. তমিজ উদ্দিন বলেন, 'সোমবার রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ফরেস্টসহ যৌথ অভিযানে বিবিধ সেগুন, গামার, চাপালিশ, গোদা, গর্জন কড়ইসহ গোল গাছ ১৩৮ টুকরা (৪৯৮.০১ ঘন ফুট) কাঠ জব্দ করে জামতলী ফরেস্ট স্টেশনে আনা হয়।' 

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝