ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে আগুনে পুড়ে গেল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ২:২৬ পিএম
আগুনে পুড়ছে কালিশুরী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান।
X
Advertisement

আগুনে পুড়ছে কালিশুরী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে ভয়াবহ আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

ভস্মিভূত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- আনসার সিকদারের চায়ের দোকান, মো. হাসানের চালের দোকান,  বদিউল আলমের ক্রোকারিজের দোকান, বরুনের জুয়েলারী, রাসেলের কসমেটিক, কালু মেকারের মোবাইল, উজ্জল সিকদারের মুদি, লোকনাথ জুয়েলারি, কবির তালুকদারের ফটোকপি, ফারুক হোসেনের ফটোকপি, বদিউজ্জামানের ক্রোকারিজ, মাসুমের ক্রোকারিজ।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইনসপেক্টর সাব্বির আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট রাত সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement