ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম
X

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে নির্মাণাধীন ভবনের সদ্য ঢালাইকৃত ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়লে মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দারপাড়া গ্রামের শ্রমিক আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চাঁন, বাবুল মিয়াসহ ১৩ জন আহত হন।

পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ১৩ জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভবনের নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, ছাদ ঢালাইয়ে ব্যবহৃত শাটারিংয়ের যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিত করতে গাফিলতি হয়েছে। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ কাইউম গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলএইচ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝